ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের একজন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ২:৩৮ সময়
আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে টানা নবম দিনের মতো জাতীয়করণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে।

শিক্ষকরা বলছেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সরকারিকরণের দাবি নিয়ে রাজপথে অবস্থান করছেন। সরকারিকরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরই মধ্যে গত রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দাবি আদায়ের কর্মসূচি শুরু হয়েছে।

এর আগে গত সোমবার (১৭ জুলাই) বিকেলে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলন হলেও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শিক্ষকদের আরও ১০টি সংগঠন। এই সংগঠনগুলো হলো- বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন (বাশার-জসিম), বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (সাইদুল-ইসলাম), এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত বাংলাদেশ শিক্ষক ফোরাম (বাশিফ), বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি (প্রিন্স), জাতীয়করণপ্রত্যাশী মহাজোট, বেসরকারি ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রতিষ্ঠান প্রধান পরিষদ ও বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (অপর অংশ)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ