ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ জানিয়েছে হামাস

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন তা ‘মিথ্যায় ভরা’ বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৪, দুপুর ১২:১৫ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৪, দুপুর ১২:১৫ সময়
নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ জানিয়েছে হামাস ছবি : সংগৃহীত
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন তা ‘মিথ্যায় ভরা’ বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (২৪ জুলাই) ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রীর ভাষণে পর হামাস এসব কথা বলেছে। (রয়টার্সের)

হামাস বলেছে, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্য মিথ্যায় ভরা। তিনি যুদ্ধ শেষ করার এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সব প্রচেষ্টা ব্যর্থ করেছেন। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণ থেকে বোঝা যায় যে তিনি যুদ্ধবিরতি চুক্তি করতে চান না।

মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ জোট গড়তে পারে।’ নেতানিয়াহুর প্রায় ঘণ্টাব্যাপী ভাষণের মাঝে আইনপ্রণেতারা যেমন হাততালিতে ফেটে পড়েছেন, তেমনি অনেক শীর্ষ ডেমোক্র্যাটিক নেতা চুপ করে বসে ছিলেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হামাস এবং অন্যান্য ইরান-সমর্থিত গ্রুপের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ জড়িত আছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে একসঙ্গে থাকতে হবে। আমরা যখন একসঙ্গে থাকি, তখন খুব সহজ একটা জিনিস ঘটে। আমরা জিতি, তারা হারে।’

নেতানিয়াহু আরও বলেন, ইসরাইল গাজাকে পুনর্বাসন করতে চায় না এবং হামাসের সঙ্গে যুদ্ধের পরে ছিটমহলটি এমন ফিলিস্তিনিদের নেতৃত্বে থাকা উচিত, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় না।

নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করে হামাস নেতা আবু জুহরি বলেন, নেতানিয়াহুর বক্তব্য মিথ্যায় পূর্ণ ছিল। ইসরাইলের সঙ্গে যে কোনো জোট ‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হবে বলেও মন্তব্য করেন হামাসের এই নেতা।

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ এক প্রতিক্রিয়ায় বলেছেন, ফিলিস্তিন কারা শাসন করবে একমাত্র দেশটির জনগণই সেই সিদ্ধান্ত নেয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই