ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

হিরো আলমকে মারধর বিচ্ছিন্ন ঘটনা: দাবি ডিবি প্রধানের

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলাকালীন বনানী বিদ্যা নিকেতনের বাইরে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলনের ওপর হামলার ঘটনাকে
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ৪:১১ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ৪:১১ সময়
হিরো আলমকে মারধর বিচ্ছিন্ন ঘটনা: দাবি ডিবি প্রধানের ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলাকালীন বনানী বিদ্যা নিকেতনের বাইরে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলনের ওপর হামলার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত (গোয়েন্দা) কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হারুন বলেন, ৫০-৬০ জন লোকের সামনে কে বা কারা হিরো আলমকে মেরেছে এটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। আসলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় আমরা সাতজনকে গ্রেফতার করেছি। আরও জড়িত থাকলে তাদেরকেও আমরা গ্রেফতার করবো। এ ঘটনার পর আমরা তার অফিসে পুলিশ পাঠিয়েছিলাম। আমরা তাকে বলেছি মামলা দেওয়ার জন্য।

তিনি বলেন, ঘটনাটি মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটেছে। ওই সময় পুলিশ ছিল। তারা নিবৃত করার চেষ্টা করেছে। ঘটনা ঘটার ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আরও কিছু নাম পাওয়া গেছে। আমরা তাদেরও শিগগিরই গ্রেফতার করবো।

তিনি আরও বলেন, সকাল থেকে হিরো আলম ৫০-৬০ জন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলেন। কোথাও কোনো ধরনের ঘটনা ঘটলো না। ঘটনার সময় তাদের কেউ ধাক্কা দিচ্ছে, ছবি তুলছে। হিরো আলম বারবার একটি গ্রুপের দিকে তেড়ে যাচ্ছেন। তখন পুলিশ তাকে নিবৃত করার চেষ্টা করেছে। কিন্তু তাকে গেটের বাহিরে যখন কে বা কারা মারধর করেছে তখন তো পুলিশ ভেতর থেকে বাহিরে যেতে পারবে না, কারণ ব্যালট বাক্স রয়েছে। যারা গোয়েন্দা হিসেবে বাহিরে ছিল, তারা দ্রুত সেখানে হাজির হয়েছে। আমাদের মধ্য থেকে একজন আহত হয়েছে বলেও জানান তিনি।

হামলাকারীরা যে দলেরই হোক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে হারুন বলেন, এ ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে সেটাও আমরা দেখবো। এখনো কোনো মামলা হয়নি। হিরো আলম মামলা না করলেও বিষয়টি পুলিশ দেখছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?