ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকেও রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৪, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৪, সকাল ৯:২১ সময়
ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলা, নিহত ১ ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকেও রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। তবে, তার প্রচারাভিযান দলের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপদ আছেন তিনি।

শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এ ঘটনা ঘটে। হামলাকারী নিজেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল একটি গুপ্তহত্যার প্রচেষ্টা। 

আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার বাটলার শহরে গিয়েছিলেন তিনি। সেখানে শোভযাত্রা শেষে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠেন তিনি।

তার এই কর্মসূচির লাইভ ভিডিওতে দেখা গেছে, তিনি কথা বলা শুরু করা মাত্র পরপর একাধিক গুলির আওয়াজ উঠল এবং তিনি তার ডান হাত দিয়ে ডান দিকের কান চেপে ধরলেন। প্রায় এক মিনিট পর তিনি যখন হাত নামালেন, তখন তার কান ও মুখে রক্ত দেখা গেছে। এ সময় মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে কয়েকবার ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’- স্লোগানও দিয়েছেন তিনি।

আশেপাশে থাকা গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা অবশ্য গুলির আওয়াজের প্রায় সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরেছিলেন। সে সময়ও হাত উঁচিয়ে স্লোগান দিচ্ছিলেন তিনি।

বাটলার শহরের প্রধান আইন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, টানা কয়েক রাউন্ড গুলি ছুড়েছে আততায়ী। এতে ট্রাম্পের সঙ্গে থাকা তার এক সমর্থক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরেক জন হয়েছেন গুরুতর আহত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই