ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৪, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৪, সকাল ৯:১৯ সময়
কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে ছবি : সংগৃহীত
কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে।

ম্যাচের শুরুতে দারুণ খেলছিল উরুগুয়ে। কানাডার ওপর নিয়মিত চাপ সৃষ্টি করতে থাকে তারা। গোলও পেয়ে যায় দ্রুত। কর্নার থেকে রদ্রিগো বেনতাঙ্কুর লক্ষ্যভেদ করেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় কানাডা।

সেই ধারাবাহিকতায় কর্নার থেকে ২২ মিনিটে গোল শোধ করে কানাডা। এবার স্কোরশিটে নাম তোলেন ইসমাইল কোনে। একটু পরই উরুগুয়ের পেলিস্ট্রি বল জালে জড়ান। তবে অফসাইডে তা বাতিল হয়। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল হয়নি।

ম্যাচের ৮০ মিনিটে গোল করে কানাডাকে জয়ের স্বপ্ন দেখান জনাথন ডেভিড। নির্ধারিত সময় শেষেও এগিয়ে ছিল তারা। প্রায় নিশ্চিত জিততে যাওয়া ম্যাচে শেষ মুহূর্তের ভুলে গোল খেয়ে বসে তারা। যেখানে অতিরিক্ত সময়ে উরুগুয়ের ত্রাতা হয়ে দাঁড়ান লুইস সুয়ারেজ।

পাঁচ মিনিট অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দারুণ ক্ষিপ্রতায় গোল করেন সুয়ারেজ। ফলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের চারজনের সবাই লক্ষ্যভেদ করলেও কানাডা দুটি মিস করে। এতেই নিশ্চিত হয় সুয়ারেজদের জয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি