ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ বলিউডে প্রেমের গল্প: তিন দশকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি, তফসিলের ঘোষণা আসতে পারে বুধবার

মেসি-আলভারেজের নৈপুণ্যে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

আরেকটি ফাইনাল, আরেকটি মহামঞ্চ, আরেকবার আর্জেন্টিনা। কোপা আমেরিকার এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে আবারও ফাইনালের মঞ্চে
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৪, সকাল ৮:১৮ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৪, সকাল ৮:১৮ সময়
মেসি-আলভারেজের নৈপুণ্যে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ছবি : সংগৃহীত
আরেকটি ফাইনাল, আরেকটি মহামঞ্চ, আরেকবার আর্জেন্টিনা। কোপা আমেরিকার এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে আবারও ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। প্রথম সেমি-ফাইনালে তারা ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে কানাডাকে। এ নিয়ে ৩০তম বারের মতো ফাইনালের মঞ্চে পৌছালো ‘আলবিসেলেস্তে’রা।

আজ বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কানাডা। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে নিজেদের আধিপত্য জানান দেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা রক্ষণে জোর দেওয়ায় কানাডাও বল দখলের লড়াইয়ে প্রায় সমতায় চলে আসে।

পুরো ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিপরীতে ৪৯ শতাংশ বল পায়ে রাখে কানাডা, যেটা প্রথমার্ধে ছিল ৪১ শতাংশ। আর্জেন্টিনা ১১টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখে দুই গোল আদায় করে নেয়। কানাডাও ৩টি শট নিয়ে দুটি লক্ষ্যে রেখেছিল, তবে কোনো গোল পায়নি তারা।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বল দখলে রাখলেও প্রথম আক্রমণ করে কানাডা। তবে জ্যাকিব শাফেলবার্গের বল লক্ষ্যে থাকেনি। সপ্তম মিনিটে আবারও মিস করেন শাফেলবার্গ। বিপরীতে দ্বাদশ মিনিটে আক্রমণ শাণিয়ে মিস করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও।

সপ্তাদশ মিনিটে দারুণ একটি পাস দিয়েছিলেন ডি পল। আলভারেজ বল পেয়েছিলেন ৩৫ গজ দূরে। সেখান থেকে তার ডানপায়ের শট মিস করে লক্ষ্যের সীমানা। ঠিক এর পাঁচ মিনিট পরেই শাপমোচন করেন বড় মঞ্চের তারকা আলভারেজ।

ম্যাচের ২২তম মিনিট মাঝমাঠে বল দখলে নিয়ে ডি পলের চোখ খুঁজে নিল আলভারেজকে। ফাকায় দাঁড়ানো আলভারেজও বুঝে নিলেন ডি পলের ইঙ্গিত। থ্রু বলটা উড়িয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার মাঝমাঠের সেনানি ডি পল। এক পায়ে সেটা নামিয়ে দুইজনকে কাটিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন আলভারেজ।

ম্যাচের প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি আক্রমণ করে আর্জেন্টিনা ও কানাডা। তবে গোলের দেখা পায়নি। তাতে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আসরের হট ফেভারিটরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা