ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

অর্থ আত্মসাৎ মামলা বাতিলে হাইকোর্টে ড. ইউনূসের আবেদন

অর্থ আত্মসাতের অভিযোগে আনা মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বিচারপতি মো. নজরুল ইসলাম
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৮ সময়
অর্থ আত্মসাৎ মামলা বাতিলে হাইকোর্টে ড. ইউনূসের আবেদন ছবি : সংগৃহীত
অর্থ আত্মসাতের অভিযোগে আনা মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ আবেদনের শুনানি হবে।

আবেদনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বাসসকে আজ এ কথা জানান।

তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসসহ ৭ জনের পক্ষে আবেদনটি করা হয়েছে।

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত বুধবার অভিযোগ গঠন করে ঢাকার একটি ঢাকার আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এই আদেশ দেন। বিচার শুরুর জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে ।

এই মামলায় অভিযুক্ত বাকি ১৩ জন হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ