ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ইসরায়েলের চার সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের অন্তত চার সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ্। তেলআবিবের হামলায় হিজবুল্লাহ্ যোদ্ধা
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৪, সকাল ৮:১২ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৪, সকাল ৮:১২ সময়
ইসরায়েলের চার সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর ছবি : সংগৃহীত
ইসরায়েলের অন্তত চার সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ্। তেলআবিবের হামলায় হিজবুল্লাহ্ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোঁড়া হয় কমপক্ষে ৬০টি কাতিউষা রকেট। এক ইসরাইলি সেনার মৃত্যুসহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা।

দিনের পর দিন ইসরাইলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী, হিজবুল্লাহ্। এতদিন, সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহর ছোঁড়া রকেট। 

রোববার (৭ জুলাই), উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে ৬০টি রকেট ছোঁড়ে সশস্ত্র গোষ্ঠীটি।

কয়েক দফার এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরাইলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয়, বিরকাত রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরাইলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও কয়েকজন ইহুদী সেনা।

ইসরাইলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশকিছু অংশ। এছাড়াও, আল-বাঘদাদিসহ নিমরা ও বায়াদ ব্লিদা সামরিক ঘাঁটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। আগুন ধরে যায় গ্যালিলি অঞ্চলের কয়েকটি এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়, ফায়ার ব্রিগেডের ১০ ইউনিট আর ৬টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই