ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

জাল সনদ তৈরি করে শিক্ষা কর্মকর্তার সহায়তায় নিয়োগ দিয়ে এমপিওভুক্তি, তিনজন গ্রেফতার

জাল বি.এড সনদ তৈরি করে তা দিয়ে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অবৈধভাবে নিয়োগ প্রদান ও এমপিওভুক্তি করে দিয়ে
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৫ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৫ সময়
জাল সনদ তৈরি করে শিক্ষা কর্মকর্তার সহায়তায় নিয়োগ দিয়ে এমপিওভুক্তি, তিনজন গ্রেফতার
জাল বি.এড সনদ তৈরি করে তা দিয়ে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অবৈধভাবে নিয়োগ প্রদান ও এমপিওভুক্তি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আশরাফুল আলম, স্বপন ব্যানার্জী ও আ ন ম আব্দুল্লাহ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন, এনটিআরসিএ’র জাল সনদ ও কাগজপত্র উদ্ধার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস.এম. হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো: নয়ন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি চক্র বি.এড সনদ জাল করে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অবৈধ নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়া ২০১৬ সালে এনটিআরসি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে নিয়োগ দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে গাজীপুরের কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কতিপয় অফিসারের সহযোগিতায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করে মোটা অংকের বিনিমিয়ে এমপিওভুক্তি করে আসছে। এ বিষয়ে গত ২ জুলাই ডিএমপি ডিবি বরাবর একটি অভিযোগ করেন নয়ন মিয়া।

তিনি আরও বলেন, নয়ন মিয়ার অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের জন্য কাজ শুরু করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গত বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪) রাজধানীর রমনা থানা এলাকার বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ জালিয়াত ও প্রতারক চক্রের সদস্য। গাজীপুরের কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কতিপয় অফিসারের সহযোগিতায় জাল বি.এড সনদ দিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় নিয়োগসহ এমপিওভুক্তির কথা বলে বিপুল পরিমাণ নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের রমনা থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি