ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

টাইগারকে ভুলে প্রভাসে মজলেন দিশা পাটানি!

অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি দীর্ঘ প্রায় অর্ধ যুগ ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু বিয়ের কথা শুনলেই
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ১২:২২ সময়
টাইগারকে ভুলে প্রভাসে মজলেন দিশা পাটানি! ছবি : সংগৃহীত
অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি দীর্ঘ প্রায় অর্ধ যুগ ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু বিয়ের কথা শুনলেই নাকি গায়ে জ্বর আসত টাইগারের। সংসার করতে চাইতেন দিশা। এ নিয়ে দুপক্ষ একমুখী না হওয়ায় ভেঙে যায় এত দিনের সম্পর্ক। টাইগারের সঙ্গে বিরহের রেশ কাটতে না কাটতেই দিশার জীবনে আসে নতুন প্রেম। প্রেমিক শরীরচর্চার সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্স।

বর্তমানে অ্যালেক্স এর সামাজিক মাধ্যম পাতাজুড়ে শুধুই দিশার ছবি। মুম্বাই শহরের আনাচকানাচে ঘুরতে দেখা গেছে তাদের। কিন্তু সেই দিশাই টাইগার থেকে আলেকজান্ডার-  সবাইকে ভুলে প্রভাসে মজলেন।

এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাস অভিনীত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি। ইতোমধ্যে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে নাগ অশ্বিনের এই ছবি। ‘বাহুবলী’র পর থেকে প্রভাস ক্যারিয়ারে একের পর এক ব্যর্থতা একাই ঢেকে দিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’।

তার পরই দিশা হাতে লিখেছেন ‘পিডি’। গুঞ্জন, ‘কল্কি’ ছবির শুটিংয়ের সময় থেকে কাছাকাছি আসেন দিশা ও প্রভাস। শুটিংয়ের পর একসঙ্গে আড্ডা মারতেন তারা। শুধু তাই নয়, হায়দরাবাদের নানা রেস্তোরাঁ ও ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যেত তাদের।

তারপরই অভিনেত্রী হাতে পি ডি লেখা দেখা নেটাগরিকদের একাংশের ধারণা এটা ‘প্রভাস’কে নিয়েই। যদিও নিজের বা হাতের এই লেখা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি দিশা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার