ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সাইবার হামলায় জীবনের ফেসবুক পেজ গায়েব

বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কিত অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। শনিবার (২৮ জুন) সকালে সামাজিক
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১১:০ সময়
সাইবার হামলায় জীবনের ফেসবুক পেজ গায়েব ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কিত অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। শনিবার (২৮ জুন) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে তার পেজটির খোঁজ করা হলে তা পাওয়া সম্ভব হয়নি। এদিকে হ্যাকারদের দাবি, জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে। এছাড়াও বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্য পাওয়া গেছে। সমালোচিত পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে অংশ নেওয়ার জেরে এমন  হামলা চালানো হয়েছে বলে দাবি করে এই সাইবার সংগঠনটি।

শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, এমনটি সংবাদের শিরোনাম হলে শুক্রবার সাইবার ৭১ এক ফেসবুক পোস্টে জানায়, এ সফলতা আপনাদের। পেজ হ্যাক করা হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে শরাফ আহমেদ জীবনের পেজ সরিয়ে দেওয়ার পর শিমুল শর্মার ফেসবুক পেজেও হামলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

সম্প্রতি সমালোচিত পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে শরাফ আহমেদ জীবনের কাজ নিয়ে বিতর্ক ওঠে। যদিও পরবর্তীতে তিনি ফেসবুকে পোস্ট করে আরও সচেতন হয়ে কাজ করার কথা জানান। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনওই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক