ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরল চীনা নভোযান

চাঁদের দক্ষিণ মেরু থেকে কিছু নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এলো চীনের নভোযান চ্যাংই-৬। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন)
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরল চীনা নভোযান ছবি : সংগৃহীত
চাঁদের দক্ষিণ মেরু থেকে কিছু নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এলো চীনের নভোযান চ্যাংই-৬। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) দুপুর ২টা ৭ মিনিটে নভোযানটির পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে এমন অনন্য কীর্তি গড়ল চীন। যেখান থেকে মাটির নমুনা আনা হয়েছে, সেটি পৃথিবী থেকে দেখা যায় না।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চাঁদের দূরতম অঞ্চল দক্ষিণ মেরু থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে তাদের চন্দ্রযান। এটি মঙ্গোলিয়ায় অবতরণ করেছে। গত ৩ মে চীনের হাইনান প্রদেশ থেকে চ্যাংই-৬ চাঁদের উদ্দেশে যাত্রা করে। পৃথিবীতে আসা ওই নমুনা বিশ্লেষণ করার জন্য মঙ্গোলিয়া থেকে বিমানে করে বেইজিংয়ে আনা হচ্ছে।

নভোযানটি অবতরণ করার পর চীনের জাতীয় মহাকাশ সংস্থার প্রধান ঝ্যাং কেজিয়ান এ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই মিশন সম্পন্ন করে মহাকাশ ও বৈজ্ঞানিক ক্ষমতাধর হিসেবে অনুসন্ধানের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য কৃতিত্ব দেখিয়েছে চীন।

চাঁদের এই অংশ নিয়ে এখনও অনেক কিছু অজানা। মহাকর্ষীয় প্রবাহবদ্ধতার কারণে চাঁদ যে সময়কালে পৃথিবীকে প্রদক্ষিণ করে, ঠিক সেই সময় এটি তার নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে। ফলে চাঁদ পৃথিবীর দিকে একই মুখ ঘুরিয়ে রাখে।

লিস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের প্রভাষক মার্টিন বার্সট্রো বলেছেন, এটি চীনের জন্য একটি বড় অর্জন। চাঁদ থেকে যে কোনো নমুনা সংগ্রহ খুবই কঠিন। দূরবর্তী অঞ্চল থেকে এটি আরও কঠিন। যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন।

সূত্র: বিবিসি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই