ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়

বুধবার (২৬ জুন) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘এ’এর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে চিলি ও আর্জেন্টিনা। ১-০ গোলের জয়
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:২০ সময়
চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয় ছবি : সংগৃহীত
বুধবার (২৬ জুন) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘এ’এর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে চিলি ও আর্জেন্টিনা। ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে স্বস্তির জয়ের পর এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামে মেসিরা। বল দখলে আধিপত্য ধরে রাখলেও সংঘবদ্ধ আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ২২তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল হুলিয়ান আলভারেজ। তবে, বাঁ দিকে দিয়ে নিকো গঞ্জালেজের বাড়ানো বলে শট করলেও চিলির গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি। ডানদিকে লাফিয়ে দলকে বাঁচান ব্রাভো।

এরপর ২৬তম মিনিটে ফের একবার ডি-বক্সের বাইরে থেকে ডি পল গড়ানো শট করলেও তা গোলের জন্য যথেষ্ঠ ছিল না। ৩০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন নিকো গঞ্জালেজ। তবে, তার হেড ফাঁকি দিতে পারেনি ব্রাভোকে। ম্যাচের ৩৫তম মিনিটে ডি পলের বাড়ানো বলে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে মেসির দ্রুতগতির শট একটুর জন্য জালের দেখা পায়নি। এযাত্রায়ও হতাশ হতে হয় সমর্থকদের।

এরপর ৩৭তম মিনিটে বড় ভুল করতে বসেছিল চিলি। মলিনার ক্রস থেকে দলকে রক্ষা করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে চিলির রক্ষণভাগ। বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় খালি হাতেই বিরতিতে যেতে হয় দু’দলকে। বিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ম্যাচের ৬১তম মিনিটে গোলের আরও একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বাঁ প্রান্ত দিয়ে নিকো গঞ্জালেজের বাঁ পায়ের জোরালো শট ব্রাভোর হাতে লেগে বারে লাগলে হতাশ হতে হয় সমর্থকদের।

৭২তম মিনিটে সুযোগ পেয়েছিল চিলিও। তবে তাদের সেই চেষ্টা সফল হতে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই ঘটনার পুনরাবৃত্তি ম্যাচের ৭৫তম মিনিটে। এবারও চিলির সামনে বাধা হয়ে দাঁড়ান এমি। তার দক্ষতার সঙ্গে পেরে ওঠেনি চিলির আক্রমণভাগ। একের পর এক আক্রমণের সুবাদে ম্যাচের ৮৭তম মিনিটে মেসির কর্ণার থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ।

তার গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। যদিও অতিরিক্ত সময়ে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন মার্টিনেজ। তবে, হাস্যকর ভুলে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি