ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

রাহুল গান্ধীই হচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা

কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলের নেতা মনোনীত করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বিরোধী
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, সকাল ৮:৪৭ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, সকাল ৮:৪৭ সময়
রাহুল গান্ধীই হচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা ছবি : সংগৃহীত
কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলের নেতা মনোনীত করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পরে রাহুলের নাম ঘোষণা করেন।

মঙ্গলবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে ভেণুগোপাল বলেন, 'প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাবকে লেখা চিঠিতে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্তের কথা জানিয়েছি।'

ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকেও সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হলো। মঙ্গলবার (২৫ জুন) রাতে কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার বিষয়ে কংগ্রেস পার্টির সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার আপাত দায়িত্বপ্রাপ্ত স্পিকারকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন ভেনুগোপাল। 

ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গত ৮ জুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। সেখানেই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়। এবার কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে থাকা তৃণমূল, সমাজবাদী পার্টি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। 

এবারের লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাড ও উত্তরপ্রদেশের রায়বেরেলি—দুটি আসন থেকেই তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি অনেক প্রতিকূলতার মধ্যেও এবার একক দল হিসেবে ৯৯টি আসন পেয়ে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান সুসংহত করেছে কংগ্রেস। এমন পরিস্থিতিতে রাহুলই যে বিরোধী দলনেতা হচ্ছেন, সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই