ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সালমানের বিয়ে না করার কারণ জানালেন বাবা সেলিম খান

বলিউড অভিনেতা সালমান খান। অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবন
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ১০:৫০ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ১০:৫০ সময়
সালমানের বিয়ে না করার কারণ জানালেন বাবা সেলিম খান ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা সালমান খান। অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবন সাজাতে ব্যর্থ তিনি। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।

এমনকি তার সমবয়সী অনেক তারকার সন্তানরাও বিয়ে করে সংসারে মনোনিবেশ করেছেন। কিন্তু সালমানের বয়স ৫৮ পেরিয়ে গেলেও বিয়ে করছেন না তিনি। তাকে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরও বলা হয়। এবার সালমানের বিয়ে না করার কারণ জানালেন অভিনেতার বাবা সেলিম খান।

তিনি বলেন, সালমান খুবই সহজ সরল একজন মানুষ। তাই সম্পর্কে জড়িয়ে পড়লেও বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করেন, কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের গুণগুলো খুঁজতে শুরু করে।

সেলিম খান আরও বলেন, সালমান চায় ও যে মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। একজন আদর্শ স্ত্রী হয়ে ওঠে। কিন্তু আজকাল এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।

প্রসঙ্গত, অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও কাউকেই ঘরণী বানাতে পারেননি সালমান। বেশ কিছুদিন রোমানিয়ান মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সবাই ভেবেই বসেছিলেন লুলিয়া ভান্তুরের সঙ্গেই হয়তো এবার সংসার বাধঁবেন এই অভিনেতা। কিন্তু ভক্তদের সেই আশায় পানি ঢেলে দেন সালমান নিজেই। সাফ জানিয়ে দিলেন ‘বিয়ে করবেন না’ তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প