ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে কেন খুশি ইসরায়েল? ডিসেম্বরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন, রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

হানিমুনে বিক্রির চেষ্টা করেছিল বলিউড অভিনেত্রীকে

বলিউডের স্বনামধন্য পরিবারের সন্তান এই বলিউড অভিনেত্রী। ৯০-এর দশকের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকার তালিকায় নাম আসে তার।বড়
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৪, সকাল ৭:৫৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৪, সকাল ৭:৫৭ সময়
হানিমুনে বিক্রির চেষ্টা করেছিল বলিউড অভিনেত্রীকে ছবি : সংগৃহীত
বলিউডের স্বনামধন্য পরিবারের সন্তান এই বলিউড অভিনেত্রী। ৯০-এর দশকের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকার তালিকায় নাম আসে তার।বড় ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেছিলেন তবে তা সুখের হয়নি।

ডিভোর্সের মামলা চলাকালীন সময়ে অভিনেত্রীর অভিযোগ ছিল হানিমুনের সময় নিজের বন্ধুদের সঙ্গে বিছানায় যেতে জোর করেছিল বর। এখানেই শেষ নয়, তাকে বিক্রি করার চেষ্টাও করেছিল। 

শুধু তাই নয়, এই নায়িকা পারিবারিক হিংসের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন স্বামী ও তার পরিবারের উপর। তিনি জানিয়েছিলেন, কীভাবে তার প্রাক্তন স্বামী নিজের মাকে আদেশ দিয়েছিল তাকে থাপ্পড় মারার জন্য। কারণ তিনি প্রেগন্যান্সির কারণে মোটা হয়ে যাওয়ায়, একটি পোশাক গায়ে পরতে পারছিলেন না।

এই অভিনেত্রীর নাম কারিশমা কাপুর। দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে ২০০৩ সালে বিয়ে করেছিলেন তিনি। তবে ২০১৪ সাল থেকে ভক্ত-অনুরাগীদের মাঝে তাদের বিচ্ছেদের চর্চা শুরু হয়। এদিকে ২০১৬ সালে হয় আইনি বিচ্ছেদ হয়। 

এরপর ২ সন্তানকে নিয়ে আলাদাই থাকা শুরু করেন। দুই সন্তানের ভরণপোষণের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে দিয়েছিলেন  কারিশমার নামে। যা থেকে মাসে ১০ লাখ টাকা আসতো অভিনেত্রীর অ্যাকাউন্টে। 

উল্লেখ্য, বিয়ের পর থেকে কাজ করা কমিয়ে দেন  কারিশমা । ২০২৪ সালে তাকে দেখা যায় মার্ডার মুবারকে। মুক্তির অপেক্ষায় ব্রাউন। সম্প্রতি ৪৯ বছর বয়সী  কারিশমা গ্রাজিয়া ম্যাগাজিনের জুন সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছেন। প্রচ্ছদে তাকে একটি প্যাস্টেল ব্লু টপ এবং একটি বেইজ ট্রেঞ্চ কোট এবং ম্যাচিং প্লিটেড প্যান্ট পরতে দেখা যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ