ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

রোনাল্ডার জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে পর্তুগালের জয়

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে মঙ্গলবার (১১ জুন) ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে পর্তুগাল।হুয়াও ফেলিক্স
  • আপলোড সময় : ১২ জুন ২০২৪, দুপুর ৪:৩০ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৪, দুপুর ৪:৩০ সময়
রোনাল্ডার জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে পর্তুগালের জয় ছবি : সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে মঙ্গলবার (১১ জুন) ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে পর্তুগাল।
হুয়াও ফেলিক্স রবার্তো মার্টিনেজের দলের হয়ে অপর গোলটি করেছে।

জার্মানীতে খেলতে যাবার আগে তিনটি প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল পর্তুগাল। আগের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল। প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ৪-২ গোলে পরাজিত করেছিল পর্তুগীজরা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতে বদলী বেঞ্চে থাকলেও কাল মূল একাদশেই খেলেছেন রোনাল্ডো। ৪১ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপে এবারের ইউরোতে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে যাচ্ছেন। পেপেও কাল মূল দলে খেলেছেন।

ইউরো ২০১৬ বিজয়ী পর্তুগাল বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে। কিন্তু সাম্প্রতিক কিছু পারফরমেন্স তাদেরকে খানিকটা পিছিয়ে দিয়েছে।

কাল ম্যাচ শেষে রোনাল্ডো বলেছেন, ‘পর্তুগীজরা পর্তুগাল থেকে অনেক কিছু আশা করে। এখানে ভুলের কোন সুযোগ নেই। তারা সবসময়ই পর্তুগালের জয় দেখতে চায়। কারন এই প্রজন্মের অনেক প্রতিভাবান খেলোয়াড় এই দলে রয়েছে। ইউরোর স্বপ্ন ধরে রাখতে হলে আমাদের পা মাটিতে রাখতে হবে এবং চিন্তাধারা আকাশে থাকতে হবে।’

ম্যাচের ১৮ মিনিটে শর্ট কর্ণার থেকে দারুন ফিনিশিংয়ে ফেলিক্স ডেডলক ভাঙ্গেন। রোনাল্ডো ব্যবধান প্রায় দ্বিগুন করেই ফেলেছিলেন। কিন্তু তার ডিফ্লেকটেড ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসে। আল-নাসরের স্ট্রাইকার এরপর পেনাল্টির একটি জোড়ালো আবেদন করে রেফারির সাড়া পাননি।

দ্বিতীয়ার্ধে অবশ্য রোনাল্ডোকে খুব বেশীক্ষন অপেক্ষা করতে হয়নি। কার্লিং শটে ম্যাচের ৫০ মিনিটে তিনি ব্যবধান দ্বিগুন করেন। ১০ মিনিট পর দিয়োগো জোতার এ্যাসিস্টে রিয়াল মাদ্রিদের সাবেক এই সুপারস্টার নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। এনিয়ে আন্তর্জাতিক ম্যাচে তার গোলের রেকর্ড বেড়ে দাঁড়ালো ১৩০।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি