ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করার চেষ্টা করছেন: রোনালদো চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ ইংলিশ তারকার বরগুনায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে বিদ্যুৎ সরবরাহ ভূমিধসে বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত, বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বালোগুন ইস্যুতে ট্রাম্পের ফোনকলের কথা স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তপশিল: ইসি মাছউদ

এবার ঈদে মুক্তির তালিকায় আরও এক সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’

এবার ঈদুল আজহায় মুক্তির দৌড়ে যুক্ত হলো মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। শনিবার (৮ জুন) পোস্টার মুক্তির মাধ্যমে
  • আপলোড সময় : ৯ জুন ২০২৪, দুপুর ৪:৪১ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৪, দুপুর ৪:৪১ সময়
এবার ঈদে মুক্তির তালিকায় আরও এক সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবি : সংগৃহীত
এবার ঈদুল আজহায় মুক্তির দৌড়ে যুক্ত হলো মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। শনিবার (৮ জুন) পোস্টার মুক্তির মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প।

এতে অভিনয় করেছেন মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান।

সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা। হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সব সিনেমার সাফল্য কামনা করি।’

ডার্ক ওয়ার্ল্ড দিয়েই বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার কথা ছিল মাহিয়া মাহির। কিন্তু এক দিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি। পরবর্তীতে মাহির জায়গায় অভিনয় করেন পশ্চিমবঙ্গের কৌশানী।

সর্বশেষ ঈদুল ফিতরে রেকর্ড ১১টি সিনেমা মুক্তি পেলেও এবার ঈদুল আজহায় সেই সংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে। ‘ডার্ক ওয়ার্ল্ড’সহ এখন পর্যন্ত মুক্তির ঘোষণা এসেছে চারটি সিনেমার। বাকি সিনেমাগুলো হল শাকিব রায়হান রাফির ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল