ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

রানওয়ে ত্যাগ করতেই বিমানের ইঞ্জিনে আগুন, যাত্রী ছিল ৩৮৯ জন

রানওয়ে ছাড়তেই আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। পাইলট যত ক্ষণে বুঝতে পেরেছিলেন, তত ক্ষণে বিমানটি অনেকটা পথই অতিক্রম
  • আপলোড সময় : ৯ জুন ২০২৪, দুপুর ১০:৪৯ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৪, দুপুর ১০:৪৯ সময়
রানওয়ে ত্যাগ করতেই বিমানের ইঞ্জিনে আগুন, যাত্রী ছিল ৩৮৯ জন
রানওয়ে ছাড়তেই আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। পাইলট যত ক্ষণে বুঝতে পেরেছিলেন, তত ক্ষণে বিমানটি অনেকটা পথই অতিক্রম করে ফেলেছিল। কিন্তু পাইলটের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। বিমানে আগুন ধরে যাওয়ার সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
শুক্রবার ঘটনাটি ঘটেছে আমেরিকার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, এয়ার কানাডার বিমানে এই ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে ৩৮৯ জন যাত্রী এবং ১৩ জন কর্মীকে নিয়ে উড়েছিল বিমানটি। সেটি রানওয়ে ছেড়ে ওড়ার মুহূর্তেই ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনের হলকা বেরোতে দেখা যায় বিমানের ডান দিকের ইঞ্জিন থেকে। বিষয়টি নজরে আসে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি)। তত ক্ষণে বিমানটি অনেকটাই চলে গিয়েছিল। এটিসি সঙ্গে সঙ্গে পাইলটকে সতর্ক করে।

বিমানটি তখন ৩০০০ ফুট উচ্চতায়। এটিসির কাছ থেকে বিপদসঙ্কেত পেয়েই পাইলট বিমানটিকে আবার টরন্টো বিমানবন্দরের দিকে নিয়ে আসেন। বিমানবন্দরে আগে থেকেই দমকল এবং যাত্রীদের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছিল। বিমান রানওয়েতে নামতেই তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে আনা হয়। এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি বলে বিমানবন্দর সূত্রে খবর। যাত্রীদের জন্য অন্য একটি বিমানে ব্যবস্থা করে গন্তব্যে পাঠানো ব্যবস্থা করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই