ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

রাজধানীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান, দেড় কোটি নোট উদ্ধার

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান মিলেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখান থেকে দেড়
  • আপলোড সময় : ৮ জুন ২০২৪, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৪, দুপুর ২:৪৩ সময়
রাজধানীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান, দেড় কোটি নোট উদ্ধার ছবি : সংগৃহীত
রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান মিলেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখান থেকে দেড় কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে জাল টাকার মাফিয়া জাকিরকে আটক করা হয়েছে।

ওই ব্যক্তি জাল নোট তৈরি চক্রের হোতা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, জাকির এর আগেও দু’বার গ্রেপ্তার হয়েছিল। এসব জাল নোট ঈদের বাজারে ছড়িয়ে দিতে চেয়েছিল জাকির।

এর আগে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে জাল নোট প্রস্তুতকারী একটি চক্রের হোতা হৃদয় মাতবরকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল জাল নোট জব্দ করা হয়।

র‌্যাব জানায়, হৃদয় ইউটিউব দেখে জাল নোট বানানোর প্রক্রিয়া রপ্ত করে। এরপর নিজের কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে শুরু করে জাল টাকা তৈরি। ঈদ টার্গেট করে বিপুল পরিমাণ জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করছিল হৃদয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের বরাত দিয়ে র‌্যাব জানায়, হৃদয় আগে থেকেই কম্পিউটার বিষয়ে পারদর্শী ছিল। দোলাইরপাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করত। পরে জাল নোট তৈরি শুরু করে। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে জাল টাকা বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলে। অনেক পাইকারি ও খুচরা বিক্রেতা তার কাছ থেকে জাল টাকা কিনে নিত। প্রতি ১ লাখ টাকার জাল নোট ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করে আসছিল। তবে ঈদ উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় সর্বশেষ ১ লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি