ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হয় যেভাবে

লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ ছাড়াও পোস্টাল ব্যালট ও কাগজের ব্যালটে ভোট নেয়া হয়।গণনাকেন্দ্রে
  • আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১১:৩২ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১১:৩২ সময়
ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হয় যেভাবে ছবি : সংগৃহীত
লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ ছাড়াও পোস্টাল ব্যালট ও কাগজের ব্যালটে ভোট নেয়া হয়।

গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হয় প্রথমে পোস্টাল ও পেপার ব্যালটগুলোর মাধ্যমে, তাতে কেন্দ্রভেদে আধঘণ্টা থেকে এক ঘণ্টাও সময় লেগে যেতে পারে।

ফলে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হলেও ইভিএম ভোট গণনা শুরু হতে হতে প্রায় ৯টা বেজে যায় বেশিরভাগ কেন্দ্রেই।

প্রতি দফার ভোট শেষ হওয়ার পরই ইভিএমগুলো সিলগালা করে কড়া নিরাপত্তার মধ্যে বিভিন্ন সংসদীয় কেন্দ্রের স্ট্রংরুমে বা নিরাপদ কক্ষে রাখা হয়ে থাকে।

গণনার দিন সকালে সেই ইভিএমগুলো স্ট্রংরুম থেকে বের করে গণনা কেন্দ্রে এনে সব অংশগ্রহণকারী রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতিনিধিদের সামনে তার সিল ভাঙা হয়।

প্রতিটি ইভিএমের ‘কন্ট্রোল ইউনিট’ ভালো মতো সিল করা ছিল কি না, সঠিকভাবে কাজ করছে কি না- গণনা শুরু করার আগে তা বারবার ভালো করে পরীক্ষা করে ও সব দলের প্রতিনিধিদের সম্মতি নিয়েই গণনা প্রক্রিয়া শুরু করার কথা।

প্রতিটি কেন্দ্রে গণনার প্রক্রিয়াটি পরিচালনা করেন ‘কাউন্টিং সুপারভাইজর’ ও ‘কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট’ যাদের নিয়োগ করেন ওই সংসদীয় আসনের রিটার্নিং অফিসার।

ইভিএমের কন্ট্রোল ইউনিটে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট এক এক করে দেখানো হতে থাকে।

এক দফায় ১৪টি ইভিএম পরপর গণনা শেষে এক একটি রাউন্ডের ফল ঘোষণা করা হয় এবং তারপর আরো ১৪টি ইভিএম গণনা শেষ হলে ঘোষিত হয় পরবর্তী রাউন্ডের ফল।

এইভাবে সব ইভিএম গণনা শেষে ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীর হাতে নির্বাচন কমিশনের তরফে বিজয়ীর সার্টিফিকেট তুলে দেন।
সূত্র : বিবিসি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই