ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

আল নাসরের পরাজয়ে কাঁদলেন রোনাল্ডো

সৌদি কিংস কাপের ফাইনালে পেনাল্টিতে আল হিলালের কাছে পরাজয়ের মধ্য দিয়ে কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করলো আল
  • আপলোড সময় : ১ জুন ২০২৪, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৪, দুপুর ৪:২৬ সময়
আল নাসরের পরাজয়ে কাঁদলেন রোনাল্ডো ছবি : সংগৃহীত
সৌদি কিংস কাপের ফাইনালে পেনাল্টিতে আল হিলালের কাছে পরাজয়ের মধ্য দিয়ে কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করলো আল নাসর। আর তাই ফাইনাল শেষে আল নাসর’র পর্তুগীজ সুপারস্টারকে মাঠের মধ্যেই কাঁদতে দেখা গেছে। রোনাল্ডোর এই আবেগ ফাইনালকে ছাপিয়ে ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মধ্যেও। 

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয়ে আল হিলাল লিগ ও কাপ ডাবল পূর্ণ করেছে। 

ম্যাচ শেষে পর্তুগীজ সুপারস্টারকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। এ সময় সতীর্থ ও কোচিং স্টাফরা এসে রোনাল্ডোকে সান্তনা দেবার চেষ্ট করেন। পাঁচ বারের ব্যালন ডি’অর দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান, সাইডলাইনেও তাকে বারবার আবেগতাড়িত হতে দেখা গেছে। 

এই পরাজয়ের মধ্য দিয়ে রোনাল্ডো একটি হতাশাজনক মৌসুম শেষ করেছে। আল হিলালের থেকে ১৪ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সৌদি পেশাদার লিগ শেষ করেছে আল নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে। ফেব্রুয়ারিতে আল শাবাবের ভক্তদের উদ্দেশ্য করে অশোভন অঙ্গভঙ্গীর কারনে রোনাল্ডোকে নিষেধাজ্ঞার শাস্তিতে পড়তে হয়। 

যদিও ব্যক্তিগত ভাবে ৩৯ বছর বয়সী এই সুপারস্টার বেশ কিছু কৃতিত্ব অর্জণ করেছেন। এবারই প্রথম সৌদি পেশাদার লিগে পুরো মৌসুম তিনি খেলে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়েছেন। যদিও গতকাল পেনাল্টি শ্যুট আউটে গোল পেলেও তার দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। 

ম্যাচের ৭ মিনিটে আলেক্সান্দার মিট্রোভিচ আল হিলালকে এগিয়ে দেন। আইমান ইয়াহিয়া ৮৮ মিনিটে আল নাসরকে সমতায় ফেরালে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়।

উত্তেজনাকর ম্যাচটিকে রেফারি তিনটি লাল কার্ড দেখিয়েছেন। ৫৭ মিনিটে আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা প্রথমে লাল কার্ড পান। এরপর আল হিলালের দুই ডিফেন্ডার আলি আল-বুলাইহি ও কালিডু কুলিবালি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ডের জন্য মাঠত্যাগে বাধ্য হন।

আল নাসরর শেষ দুটি পেনাল্টি শট রুখে দিয়ে এই ম্যাচের নায়ক বনে যান আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনু। বাম হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরির কারনে প্রায় পুরো মৌসুম ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার মাঠের বাইরে থাকা সত্ত্বেও আল হিলাল ঠিকই সাফল্য তুলে নিয়েছে। কাল মাঠে না থাকলেও গ্যালারি থেকে ঠিকই দলকে অনুপ্রানীত করেছেন নেইমার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি