ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

দিনাজপুরে শ্যালিকা হত্যা মামলায় দুলাভাইয়ের মৃত্যুদন্ড

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাঞ্চল্যকর শ্যালিকা হত্যা মামলায় আব্দুল্লাহ শুভ নামে দুলাভাইয়ের মৃদ্যুদন্ডের আদেশ প্রদান করেছেন আদালতের বিচারক। সোমবার
  • আপলোড সময় : ২৭ মে ২০২৪, দুপুর ৩:৪২ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৪, দুপুর ৩:৪২ সময়
দিনাজপুরে শ্যালিকা হত্যা মামলায় দুলাভাইয়ের মৃত্যুদন্ড ছবি : সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাঞ্চল্যকর শ্যালিকা হত্যা মামলায় আব্দুল্লাহ শুভ নামে দুলাভাইয়ের মৃদ্যুদন্ডের আদেশ প্রদান করেছেন আদালতের বিচারক। 

সোমবার (২৭ মে) সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এই আদেশ প্রদান করেন। আসামী আব্দুল্লাহকে মৃত্যুদন্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন। 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ শুভ কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে। দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে আব্দুল্লার সাথে স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। ২০১৮ সালে ২৯ জানুয়ারী পার্বতীপুর উপজেলার শ্যালিকা মর্জিনা আক্তারের বাসায় যায় আব্দুল্লাহ। এসময় বাকবিতন্ডা বাধলে ধারালো চাকু দিয়ে স্ত্রীকে আঘাত করে আব্দুল্লাহ। এক পর্যায়ে শ্যালিকা মর্জিনা এগিয়ে আসলে তাকেও আঘাত করে। গুরুতর আহত ফাতেমা ও মর্জিনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনা মৃত বলে ঘোষণা করে। এসময় স্থানীয়রা আব্দুল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

কোট পুলিশ পরিদর্শক লিয়াকত আলী জানান, বিকেলে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’