ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

মায়ের ওড়নায় বানানো শাড়ি পরে, লালগালিচায় জেফার

সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন জেফার রহমান। ভক্তদের কাছে নিজেকে হাজির করেছেন নতুনভাবে। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর
  • আপলোড সময় : ২৭ মে ২০২৪, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৪, দুপুর ২:৪৭ সময়
মায়ের ওড়নায় বানানো শাড়ি পরে, লালগালিচায় জেফার ছবি : সংগৃহীত
সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন জেফার রহমান। ভক্তদের কাছে নিজেকে হাজির করেছেন নতুনভাবে। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ‍ামী’-তে অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত হন এই শিল্পী।

এসবের মাঝেই সম্প্রতি জেফারের স্পাইসি শিরোনামের একটি গান নেট দুনিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে আলোচনা-সমালোচনারও কমতি ছিল না। তবে এই গায়িকা সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করেই ছুটছেন। 

শুক্রবার (২৪ মে) একটি পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন জেফার রহমান; যেখানে সম্পূর্ণ জমকালো সাজে দেখা মেলে তার। মনোগামীর ধারা বজায় রেখে পরনে ছিলেন মিষ্টি গোলাপি রঙের শাড়ি।

জেফারের এই সাজের পেছনে একটি রহস্য লুকিয়ে রয়েছে। যা এক দেখাতে কারও চোখে নাও পড়তে পারে। কারণ জেফার এই সাজে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েছেন। দেখে শাড়ি মনে হলেও আদতে এটি শাড়ি নয়; মায়ের ওড়না জড়িয়ে শাড়ির মত করে পরে এসে চমকে দিয়েছেন তিনি।

জেফারের পরনে শাড়ির মত করে পড়া ওড়নাটি দেখে বোঝার উপায় নেই যে এটি ২০ বছরের পুরোনো। স্কার্ট এবং টপের সঙ্গে পেঁচিয়ে এক অভিনব শৈলি তৈরি হয়েছে এই সাজে।

ছোটবেলা থেকেই নাকি শাড়ি ভালোবাসেন জেফার। তবে মাঝে কিছুদিন সেভাবে শাড়ি পরা হয়নি তার। জেফারের শেষ কাজ ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামীর’ থেকে নতুন করে শাড়ি পরার অভ্যাস গড়ে ওঠে এই গায়িকার। জেফার বললেন, ‘ভালোই লাগছে, মনে হচ্ছে পুরোনো ভালোবাসার কাছে ফিরেছি।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার