ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

আল-জাজিরা বন্ধের সিদ্ধান্ত সঠিক নয় : জাতিসংঘ

ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার কার্যক্রম বন্ধ করতে দেশটির সংসদে ভোট দিয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। গত রোববার সরকারি এক
  • আপলোড সময় : ৬ মে ২০২৪, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৪, দুপুর ২:৩৫ সময়
আল-জাজিরা বন্ধের সিদ্ধান্ত সঠিক নয় : জাতিসংঘ ছবি: সংগৃহীত
ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার কার্যক্রম বন্ধ করতে দেশটির সংসদে  ভোট দিয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। গত  রোববার সরকারি এক বিবৃতিতে ইসরায়েলে আল জাজিরা বন্ধে মন্ত্রিসভার সদস্যদের সর্বসম্মতির এই তথ্য জানানো হয়। তবে সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা হয়নি। তবে আল জাজিরা কর্তৃপক্ষ ইসরায়েলের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারবে।

এরিমধ্যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থা ‘মতপ্রকাশের স্বাধীনতাকে অন্যতম গুরুত্বপূর্ণ মানবাধিকার’ বলে উল্লোখ করে আল-জাজিরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েলে অবস্থিত আল-জাজিরা টেলিভিশনের দপ্তর ও কার্যক্রম বন্ধ করে দেওয়ার দেশটির সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘ। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার দেশটির মন্ত্রীসভার সিদ্ধান্ত দুঃখজনক। স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত করার জন্য অবাধ ও নিরপেক্ষ গণমাধ্যম জরুরী। ’ এক্সএ দেওয়া বিবৃতিতে  বলা হয়, ‘এরফলে এখন গাজা থেকে খবর প্রকাশের বিধিনিষেধ আরও কঠিন হবে।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল