ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত

ফের হামলা হলে ইসরাইলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানি ভূখণ্ডের ওপর আবারও কোনো হামলা হলে ইসরাইলি ভূখণ্ড নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।মঙ্গলবার
  • আপলোড সময় : ২৪ এপ্রিল ২০২৪, সকাল ৮:৩৮ সময়
  • আপডেট সময় : ২৪ এপ্রিল ২০২৪, সকাল ৮:৩৮ সময়
ফের হামলা হলে ইসরাইলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের ছবি : সংগৃহীত
ইরানি ভূখণ্ডের ওপর আবারও কোনো হামলা হলে ইসরাইলি ভূখণ্ড নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি।

ইব্রাহিম রায়িসি বলেন, যদি ইসরাইল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইসরাইল নামে দেশ আর অবশিষ্ট থাকবে না।

ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি ইসরাইল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমতাকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ১৩ এপ্রিল রাতে ইসরাইলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। 

ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। দেশটির ইস্ফাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইসরাইলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

পরবর্তীতে ইসরাইলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরাইলি কর্তৃপক্ষ। 

সূত্র: সিএনএন
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প