ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত

ইসরাইলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস

গাজায় ইসরাইলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস। মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৪, সকাল ৮:২৯ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৪, সকাল ৮:২৯ সময়
ইসরাইলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস ছবি : সংগৃহীত
গাজায় ইসরাইলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস। মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে বলেও অভিযোগ করেছে তারা।

রোববার (২১ এপ্রিল) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে গত শনিবার জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ।

তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ওয়াশিংটনের ভেটো কার্যকরভাবে তেল আবিবের কর্মকাণ্ডে রাজনৈতিক সুরক্ষা প্রদান করছে।

আনাদোলুর সাক্ষাৎকারে ইসমাইল হানিয়াহ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান প্রতারণামূলক, যদিও দেশটি বলে, তারা বেসামরিক লোকদের ক্ষতিগ্রস্ত করতে চায় না, তবে এটি তাদের একটি কৌশল।

মার্কিন অস্ত্র, মার্কিন রকেট, মার্কিন রাজনৈতিক সুরক্ষায় গাজায় হাজার হাজার শহিদ ও বেসামরিক সকল নাগরিক নিহত হয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প