ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

সারা বিশ্বেই চলছে পবিত্র রমজান মাস। এরপরই মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার
  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ১০:২০ সময়
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত ছবি : সংগৃহীত
সারা বিশ্বেই চলছে পবিত্র রমজান মাস। এরপরই মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার কোন তারিখে ঈদ পড়বে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে; এরই মধ্যে সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গত রবিবার (১৭ মার্চ) সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এবার অর্থাৎ ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর পড়তে পারে ১০ এপ্রিল, বুধবার। 

আমিরাতি অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, এবার শাওয়াল মাসের প্রথম দিনটি পড়তে পারে ১০ এপ্রিলে। এর অর্থ হলো- মুসলমানরা এবার ৩০টি রোজা রাখবেন। 

গালফ নিউজের প্রতিবেদন বলছে, ‘কাকতালীয়ভাবে’ শাওয়াল মাসের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের আবির্ভাব বোঝায় যে, এটি ইসলামিক বিশ্বের বেশিরভাগ অংশে পরের দিন সূর্যাস্তের পরে দৃশ্যমান হবে। 
 
ঈদুল ফিতর মুসলমানদের জন্য গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা সম্প্রদায়ের মধ্যে কৃতজ্ঞতা এবং ঐক্যের প্রতীক। 

ঈদের দিনে মুসলমানরা বিশেষ প্রার্থনার জন্য জড়ো হন, যা সালাত আল ঈদ নামে পরিচিত। মসজিদ, খোলা মাঠ বা বড় জামাতে অনুষ্ঠিত হয় এই সালাত আল ঈদ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস