ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

প্রথমবারের মত মরক্কো জাতীয় দলে ডাক পেলেন ব্রাহিম দিয়াজ

রিয়াল মাদ্রিদের স্প্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ প্রথমবারের মত মরক্কো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। এ মাসে এ্যাঙ্গোলা
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৪, দুপুর ৩:২৮ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৪, দুপুর ৩:২৮ সময়
প্রথমবারের মত মরক্কো জাতীয় দলে ডাক পেলেন ব্রাহিম দিয়াজ ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের স্প্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ প্রথমবারের মত মরক্কো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। এ মাসে এ্যাঙ্গোলা ও মরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে। ২৪ বছর বয়সী দিয়াজ ২০২১ সালে লিথুনিয়ার বিপক্ষে একটি মাত্র প্রীতি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্ব করেছিলেন। ঐ সময় করোনা মহামারীতে কোন সিনিয়র খেলোয়াড় খেলতে রাজী না হওয়ায় দিয়াজ স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর আর স্প্যানিশ দলে খেলার সুযোগ পাননি। যে কারনে বছরখানেক আগে দিয়াজ মরক্কোর নাগরিকত্বের  জন্য আবেদন করেন। স্পেন দলে ডাক পাবার দীর্ঘ প্রতীক্ষা আর মেনে নিতে পারেননি দিয়াজ।

মরোক্কান ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য বুধবার দল ঘোষনা করেছে। মোনাকোর ১৯ বছর বয়সী মিডফিল্ডার এলিয়েসেন সেগিরও প্রথমবারের মত এই দলে ডাক পেয়েছেন। অনুর্ধ্ব ১৯ পর্যায় এলিয়েসেন ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করেছেন। আগামী ২২ মার্চ এ্যাঙ্গোলা ও চারদিন পর মরিতানিয়ার মোকাবেলা করবে ওয়ালিদ রেগ্রাগুইয়ের মরক্কো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি