ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে ভাঙা যাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টা পাইক

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে আগুন

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী শ্রীলঙ্কান বংশোদ্ভূত জ্যাকুলিন ফার্নান্দেজ। গতকাল বুধবার রাতে এই অভিনেত্রীর অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন লেগেছিল। জ্যাকুলিনের অ্যাপার্টমেন্টে
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:১৪ সময়
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে আগুন ছবি : সংগৃহীত
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী শ্রীলঙ্কান বংশোদ্ভূত জ্যাকুলিন ফার্নান্দেজ। গতকাল বুধবার রাতে এই অভিনেত্রীর অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন লেগেছিল। জ্যাকুলিনের অ্যাপার্টমেন্টে আগুন লাগার খবরে তাঁর অনুরাগীরা রীতিমতো উদ্বিগ্ন ছিলেন। জানা গেছে, এই বলিউড অভিনেত্রী একদম ঠিক আছেন।

জ্যাকুলিন মুম্বাইয়ের পালি হিল এলাকার নভরোজ হিল সোসাইটির বাসিন্দা। নার্গিস দত্ত রোডের এই অভিজাত ১৭ তলা অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকেন তিনি। গতকাল রাত আটটা নাগাদ এই ভবনে ভয়াবহ আগুন লাগার কথা শোনা গিয়েছিল। জ্যাকুলিনের ঠিক ওপরতলার ফ্লোর থেকে আগুন আর কালো ধোঁয়া দেখা গিয়েছিল।

নগর নিগমের এক কর্মকর্তা জানান, আগুনকে নিয়ন্ত্রনে আনতে দেঢ় ঘণ্টার বেশি সময় লেগেছে। ফায়ার সার্ভিসের কমপক্ষে চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। রাত ৯ বেজে ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কেউ আহত হননি বলে সরকারি কর্মকর্তা জানান। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে।

মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় সাইফ আলী খান, কারিনা কাপুর খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, ইমরান হাশমি, সঞ্জয় দত্তসহ আরও অনেকে থাকেন। এর কিছু দূরেই থাকেন সালমান খান আর শাহরুখ খান।

এদিকে জ্যাকুলিন হলিউডে অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক হলিউড ছবিতে তাঁকে অ্যাকশন আইকন জিন-ক্লড ভ্যান ড্যামের সঙ্গে দেখা যাবে। জ্যাকুলিন কিছু দিন আগেই এই অভিনেতার সঙ্গে তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এ ছাড়া জ্যাকুলিনকে শিগগিরই অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাবে।

সূত্র: বলিউড হাঙ্গামা
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার