ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

অশ্লীল অঙ্গভঙ্গির কারণে নিষেধাজ্ঞার মুখে রোনালদো

রিয়াদ ডার্বিতে অনুষ্ঠিত সৌদি প্রো লিগে আল শাবাবকে ৩-২ গোলে হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এই ম্যাচে গোলের
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:১ সময়
অশ্লীল অঙ্গভঙ্গির কারণে নিষেধাজ্ঞার মুখে রোনালদো ছবি : সংগৃহীত
রিয়াদ ডার্বিতে অনুষ্ঠিত সৌদি প্রো লিগে আল শাবাবকে ৩-২ গোলে হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এই ম্যাচে গোলের দেখা পান রোনালদো। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০ তম গোলের মাইলফলকও স্পর্শ করেন তিনি। তবে মাইলফলকের ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করে খবরের শিরোনাম হন রোনালদো। অশ্লীল অঙ্গভঙ্গি করায় নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন পাঁচবারে ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, দৃষ্টিকটু আচরণের জন্য দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে রোনালদোকে।

রোববার রাতে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় আল নাসর। ম্যাচের ২১ মিনিটে স্পটকিক থেকে ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। ম্যাচ শেষে আল শাবাবের সমর্থকরা 'মেসি, মেসি' বলে স্লোগান দিতে থাকেন। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন সিআরসেভেন।

এই সময় কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন এমন ভঙ্গি করেন রোনালদো। এরপর আল শাবাব সমর্থকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেই জয় উদযাপন করেন তিনি। এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন রোনালদো।

গত ৯ ফেব্রুয়ারি আল হিলালের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ২-০ গোলে হারের পর বাজে অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। ম্যাচ শেষে টানেলে ফেরার পর 'মেসি, মেসি' স্লোগান দিয়ে রোনালদোর দিকে স্কার্ফ ছুঁড়ে দেন আল হিলাল সমর্থকরা। সেই স্কার্ফ তুলে নিজের শর্টসের মধ্যে ঢুকিয়ে তা ফেলে দেন এই পর্তুগিজ সুপারস্টার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু