ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

কত নম্বর জার্সিতে রিয়ালে খেলবেন কিলিয়ান এমবাপ্পে?

বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলেই আলোচনায় থাকেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের
  • আপলোড সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫৪ সময়
  • আপডেট সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫৪ সময়
কত নম্বর জার্সিতে রিয়ালে খেলবেন কিলিয়ান এমবাপ্পে? ছবি : সংগৃহীত
বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলেই আলোচনায় থাকেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেইনে আসে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর থেকে নিজেকে তিনি মেলে ধরেছেন দারুণভাবে। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। গোলস্কোরিং দক্ষতায় হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা তারকা। তবে এসবের চেয়ে তিনি বেশি আলোচনায় থাকছেন ট্রান্সফার মৌসুমে।

ফ্রেঞ্চ এই তারকা বহুবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দূর্বলতার কথা প্রকাশ করেছেন। আর রিয়াল মাদ্রিদও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। দুই পক্ষই যখন রাজি, তখন মূল সমস্যা হয়ে দাড়িয়েছে পিএসজি। মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়কে আর কারও হাতে তুলে দিয়ে রাজি নয় তারা।

তবে এবার সম্ভবত শেষ হচ্ছে সেই নাটক। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেও পিএসজি ছাড়বেন-ক্লাব কর্তাদের এমন কথা জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, এমনকি সতীর্থদের কাছেও নাকি ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন এমবাপ্পে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস বলছে, গ্রীষ্মের দলবদলে ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা এরই মধ্যে পিএসজি সতীর্থের জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।গতকাল পিএসজির অনুশীলনে এমবাপ্পে নিজেই নাকি সবাইকে ডেকে এ কথা বলেনছেন।

সবমিলিয়ে এমবাপ্পের রিয়ালে পাড়ি জমানোর খবর অনেকটাই নিশ্চিত। এই খবরে অনেকের মনে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে—নতুন ক্লাবে কত নম্বর জার্সি পরবেন এমবাপ্পে? ২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকে ৭ নম্বর জার্সি পরছেন এমবাপ্পে।

কিন্তু রিয়ালে এই জার্সিটা এমবাপ্পে পাবেন কি না নিশ্চিত নয়। সেখানে ৭ নম্বর জার্সিটি পরছেন ভিনিসিয়ুস জুনিয়র। স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়ালে এমবাপ্পে পেতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি। যে জার্সি রিয়ালে এর আগে পরেছেন জিনেদিন জিদান, ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তীরা। আর এখন রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন লুকা মদরিচ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু