ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

নিজের নামে জুতা বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নাম সম্বলিত 'ট্রাম্প স্নিকারস' জুতা বাজারে এনেছেন। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৩ সময়
নিজের নামে জুতা বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নাম সম্বলিত 'ট্রাম্প স্নিকারস' জুতা বাজারে এনেছেন। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রচারণার মধ্যেই নতুন এই ব্যবসায় এসেছেন ট্রাম্প। খবর বিবিসির

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে 'স্নিকার কন' নামে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় ডায়াসের ওপর এক জোড়া সোনালি রঙের জুতা রাখেন এবং 'ট্রাম্প স্নিকার' বাজারে আনার ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, 'আমি গত ১২-১৩ বছর ধরে এটা নিয়ে কথা বলছি এবং আমার ধারণা, এটা খুবই সফল হবে।’

নতুন এক ওয়েবসাইটে এই জুতার দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার এবং এর আনুষ্ঠানিক নাম উল্লেখ করা হয়েছে 'নেভার সারেন্ডার হাই-টপ স্নিকার।'

শনিবার রাতের মধ্যেই সবগুলো জুতা বিক্রি হয়ে গেছে বলে ওয়েবসাইটটি জানায়। ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তি সর্বোচ্চ তিন জোড়া জুতা কিনতে পারবেন।

গেট ট্রাম্প স্নিকার্স ডট কম নামের এই ওয়েবসাইটে এই স্নিকারের আরও দুইটি সংস্করণও বিক্রি হচ্ছে। 'টি' ও '৪৫' নামের জুতাগুলো ১৯৯ ডলারে বিক্রি হচ্ছে। ট্রাম্পের নাম সম্বলিত কোলন ও পারফিউম বিক্রি হচ্ছে ৯৯ ডলারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প