ঢাকা | |
সংবাদ শিরোনাম :

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এমন মন্তব্যের পর আদালতের কাঠগড়ায় পড়েছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৮ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৮ সময়
‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এমন মন্তব্যের পর আদালতের কাঠগড়ায় পড়েছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবার সেই বক্তব্যকে ‘মুখ ফসকে বলা কথা’ বা স্লিপ অব টাং হিসেবে ব্যাখ্যা দিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করার পর তার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ২৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন, এ ধরনের মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে। একই সঙ্গে এর ফলে বহু মানুষের ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


মামলার নথি অনুযায়ী, গত ২৮ অক্টোবর এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার সময় আসাদুজ্জামান ফুয়াদ ‘বস্তা বস্তা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। পরে তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে। এরপর গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেন। পাশাপাশি ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে ওই বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি ফুয়াদ। তার আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে এক মাস সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেন এবং ২৩ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের বক্তব্যকে মুখ ফসকে বলা কথা হিসেবে ব্যাখ্যা দেন আসাদুজ্জামান ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার বিষয়ে তাকে সতর্ক করে আদালত অবমাননার মামলাটি নিষ্পত্তি করেন ট্রাইব্যুনাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি