ঢাকা | |
সংবাদ শিরোনাম :

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

রাতের নীরবতা ভেঙে হঠাৎ পরপর দুটি পেট্রোল বোমা ছোড়া হলো কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয় লক্ষ্য করে।
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৮ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৮ সময়
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

রাতের নীরবতা ভেঙে হঠাৎ পরপর দুটি পেট্রোল বোমা ছোড়া হলো কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয় লক্ষ্য করে। বোমা দুটি কার্যালয়ের বারান্দায় পড়ে আগুন জ্বললেও শেষ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


রোববার ২২ নভেম্বর রাত ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া জেলখানা রোড এলাকায় অবস্থিত জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাতে কার্যালয়ের কলাপসিবল গেট বন্ধ ছিল। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দ্বিতীয় তলার সামনের অংশ লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।


বোমা দুটি কার্যালয়ের বারান্দায় পড়ে আগুন ধরে যায়। তবে আগুনে কার্যালয়ের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা। তবে কারা এবং কী উদ্দেশ্যে দুদক কার্যালয় লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। রাতের এই ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি