ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী আজ থেকে সংলাপে বসছেন জুলাই শরিকদের সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, জীবনে আর বিয়ে না করার ঘোষণা যুবকের সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতে বেসরকারি বিনিয়োগের পথ খুলল দক্ষিণ লেবাননে হামলা থামাচ্ছে না ইসরায়েল নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের পচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ, দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ খেলোয়াড় চেঞ্জ নিয়েও প্রশ্নের মুখে ডুলি

বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ, দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির সম্ভাবনা কি এবার বাড়ছে, নাকি শুষ্কই থাকবে দেশের আবহাওয়া? দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করলেও আপাতত
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ, দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির সম্ভাবনা কি এবার বাড়ছে, নাকি শুষ্কই থাকবে দেশের আবহাওয়া? দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করলেও আপাতত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


তাপমাত্রার ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার ২৪ নভেম্বর আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে। এদিন সারা দেশে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রা আগের দিনের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।


এরপর বুধবার ২৫ নভেম্বর ও বৃহস্পতিবার ২৬ নভেম্বরও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এ দুই দিন দেশের বিভিন্ন স্থানে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ আগামী কয়েক দিনে দেশের বেশিরভাগ এলাকায় বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে। একই সঙ্গে মঙ্গলবার রাত থেকে দেশের তাপমাত্রায় সামান্য কমার আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি