ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। বিশেষ করে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ৩:২২ সময়
শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। বিশেষ করে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে চলছিল নানা আলোচনা ও জল্পনা। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই নায়িকা হিসেবে পাকিস্তানের একাধিক জনপ্রিয় অভিনেত্রীর নাম আলোচনায় আসে। হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নামও শোনা গিয়েছিল। এর পাশাপাশি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ছড়ায়।


তবে শেষ পর্যন্ত সেই আলোচনার কোনোটিই সত্যি হয়নি। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমার নায়িকা হিসেবে আগেই কিনজা হাশমিকে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। ফলে কিয়ারা আদভানির এই সিনেমায় যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। কিনজা হাশমি পাকিস্তানের পরিচিত অভিনেত্রী। ২০১৪ সালে অভিনয়জগতে তার পথচলা শুরু হয়। এরপর পাকিস্তানের টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি।


‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজরে আসেন কিনজা। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ এবং ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে তার জনপ্রিয়তা আরও বাড়ে। টেলিছবি ‘রূপোশ’-এও তার অভিনয় প্রশংসিত হয়। শুধু টেলিভিশন নয়, বড় পর্দাতেও কাজ করেছেন কিনজা হাশমি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।


এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই পাকিস্তানি অভিনেত্রীর। ফলে শাকিব-কিনজা জুটিকে বড় পর্দায় কেমন দেখা যাবে, তা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী