ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালের ভয়াবহ দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় শুরু হতেই সামনে এসেছে আরও গুরুতর অভিযোগ।
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৮ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৮ সময়
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালের ভয়াবহ দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় শুরু হতেই সামনে এসেছে আরও গুরুতর অভিযোগ। আদালতে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, চালিয়েছে ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপরও চরম নির্যাতন।


বৃহস্পতিবার ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে এই বহুল আলোচিত মামলার রায় পড়া শুরু হয়। ১৫ বিচারপতির আন্তর্জাতিক বিচার আদালতের পক্ষে রায় ঘোষণা করছেন আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে এই গণহত্যা মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামী সহযোগিতা সংস্থার পক্ষে করা মামলায় অভিযোগ ছিল, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।


রায় ঘোষণার শুরুতে বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার কথাও উল্লেখ করেন তিনি। আদালতের কাছে উপস্থাপিত প্রমাণ বিবেচনায় বিচারক বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে কাজ করেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে।


২০১৭ সালের সামরিক অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন। হত্যা, ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের কথা জানিয়েছিল। আর বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা এখন এই রায়ের দিকে তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা, রায় ন্যায়বিচারের পথ আরও এগিয়ে দেবে এবং একসময় নিরাপদে নিজ মাতৃভূমিতে ফেরার সুযোগ তৈরি করবে।


এই মামলার শুরু ২০১৯ সালে হলেও এর পেছনে রয়েছে ২০১৭ সালের সেই ভয়াবহ দমন-পীড়নের ঘটনা। ২০২০ সালে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর কয়েক দফা আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশ্য শুনানি হয়। গত ৩ নভেম্বর আদালত ঘোষণা করে, ১৯ নভেম্বর এই মামলার রায় দেওয়া হবে। আর সেই রায়ই এখন গভীর আগ্রহে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ