ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫০ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫০ সময়
সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে। গত ১২ নভেম্বর সেনা সদরের সামরিক সচিবের শাখা থেকে তাঁদের বরখাস্তের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে আদেশ কার্যকর হলে তাঁদের সামরিক চাকরির অবসান ঘটবে।


সেনা আইনের ১৬ ধারার আওতায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। নথির ওপরে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি শেষ হওয়ার ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি থেকে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। আদেশ দুটির ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে।


সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, সরকার কোর্ট মার্শালের প্রক্রিয়া ছাড়াই আইনের আওতাধীন কোনো ব্যক্তিকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। সে অনুযায়ী, এই দুই কর্মকর্তার ক্ষেত্রে সিদ্ধান্তটি প্রশাসনিক বরখাস্ত হিসেবে বিবেচিত হবে। তবে তাঁদের বিরুদ্ধে সামরিক কিংবা বেসামরিক আদালতে ফৌজদারি মামলা করা হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


বরখাস্তের প্রথম আদেশে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের নাম রয়েছে। তিনি সেনা সদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তাঁর অধীনে কোনো অপারেশনাল কমান্ডের দায়িত্ব ছিল না। অন্যদিকে, দ্বিতীয় আদেশে লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নাম উল্লেখ করা হয়েছে। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা ছিলেন এবং সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।


এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনা সদরের অধীনে কাজ করত। ওই বছরের ১৯ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করে। আন্দোলনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সে সময় ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি