ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আমীর খসরুর জামিন নামঞ্জুর করেছেন আদালত

রাজধানীর পল্টন মডেল থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর তিনটি মামলায় জামিন মঞ্জুর হলেও
  • আপলোড সময় : ২৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ২৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৫ সময়
আমীর খসরুর জামিন নামঞ্জুর করেছেন আদালত ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর তিনটি মামলায় জামিন মঞ্জুর হলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় জামিন না হওয়ায় কারামুক্ত হচ্ছেন না তিনি।

পুলিশের এক কনস্টেবলকে হত্যা, রাস্তায় অবৈধভাবে জমায়েত হওয়া, গাড়ি ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পত্তির ক্ষতি করা, পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।

১৭ জানুয়ারি পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়। সব মিলিয়ে দশ মামলার মধ্যে আট মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আট মামলায় আমীর খসরুকে গ্রেপ্তার দেখানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ