ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

সাব ইন্সপেক্টর পরিচয়ে ৯ বিয়ে, অবশেষে শিবগঞ্জে গ্রেপ্তার

নাজমুল হক (৩০), পুলিশের ভুয়া এসআই পরিচয়ে বিভিন্ন এলাকায় নয় বিয়ে করেন। নিজ জেলা পাবনায় পাঁচটি এবং বগুড়ার
  • আপলোড সময় : ২৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৬ সময়
  • আপডেট সময় : ২৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৬ সময়
সাব ইন্সপেক্টর পরিচয়ে ৯ বিয়ে, অবশেষে শিবগঞ্জে গ্রেপ্তার ছবি : সংগৃহীত
নাজমুল হক (৩০), পুলিশের ভুয়া এসআই পরিচয়ে বিভিন্ন এলাকায় নয় বিয়ে করেন। নিজ জেলা পাবনায় পাঁচটি এবং বগুড়ার মোকামতলা এলাকায় চারটি বিয়ে করে যৌতুক হিসেবে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এতেই শেষ নয়, মোবাইল ফোনে পুলিশের পোশাক পড়া ছবি দেখিয়ে ভয়ভীতিও দেখাতেন অনেককে। অবশেষে পুলিশের হাতে আটক হলেন সেই নাজমুল।

সোমবার (২২ জানুয়ারি) রাতে বগুড়ার শিবগঞ্জে ভরিয়া গ্রামে বাড়ি ভাড়া নিতে গিয়ে তিনি আটক হন। নাজমুল হক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আশিক ইকবাল।

জানা গেছে, সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামে ইউপি সদস্য মঞ্জু শেখের বাড়িতে যান নাজমুল হক। তিনি নিজেকে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত এসআই পরিচয় দিয়ে বাসা ভাড়া নিতে চান। এতে সন্দেহ হলে বাসা ফাঁকা নেই বলে তাকে জানিয়ে দেন ইউপি সদস্য মঞ্জু শেখ।

পুলিশ পরিচয় দেয়া নাজমুল মঞ্জু শেখের ফোন নাম্বার নিয়ে চলে যান। বিকেলে ফোন করে ১০ হাজার টাকা ধার চান। এতে মঞ্জু শেখের সন্দেহ হলে বিষয়টি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে জানান। এদিকে অনুসন্ধানে জানতে পারেন নাজমুল হক নামের ও ব্যক্তি নিজেকে পুলিশের পরিচয় দিয়ে মোকামতলা এলাকায় ৪টি বিয়ে করেছেন। বিয়ের পর কৌশলে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেন। এছাড়াও পুলিশ পরিচয়ে বিভিন্ন জনের কাছে তদবিরের নামে টাকা হাতিয়ে নিতে। পরে সোমবার রাতে কৌশলে পুলিশ তাকে আটক করে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, নাজমুল হকের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের পোশাক পরা একাধিক ছবি পাওয়া যায়। এই ছবিগুলো দেখিয়ে তিনি মানুষের সাথে প্রতারণা করতেন।

তিনি বলেন, অনুসন্ধানে জানা গেছে, নাজমুল হক পুলিশের এসআই পরিচয়ে তার এলাকাতেও পাঁচটি বিয়ে করেছেন।

তাকে আটকের পর ইউপি সদস্য মঞ্জু শেখ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি