ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসকে চিরতরে দূরে রাখার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসব
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২ সময়
পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসকে চিরতরে দূরে রাখার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসব দল যেন আর কখনো রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে দৃঢ়ভাবে কাজ করার কথাও বলেছেন তিনি। অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছটপূজার প্রাক্কালে হাওড়ার কাজীপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মুখ্যমন্ত্রী। এ বছর রাজ্যে বড় পরিসরে ছটপূজা উদযাপিত হচ্ছে।


বৃহস্পতিবার বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, ৩৪ বছর রাজ্য শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে দক্ষ হলেও তিলক পরার কথা উঠলে তারা মুখ ফিরিয়ে নেয়। এ সময় তিনি অভিযোগ করেন, অতীতে রামনবমীর মিছিলসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় উৎসবে সাবেক তৃণমূল সরকার বাধা দিত। তবে বর্তমানে এসব আয়োজন করতে কোনো বাধা বা সমস্যার মুখে পড়তে হচ্ছে না বলে দাবি করেন তিনি। নন্দীগ্রামের উপনির্বাচনে নিজের বড় জয় এবং প্রায় ৭০ শতাংশ মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের উদাহরণ তুলে ধরে শুভেন্দু দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এখন সরকারের সঙ্গে রয়েছেন।


সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ধ্বংসের অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষদের বহিরাগত তকমা দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। বিজেপিকে অবাঙালিদের দল হিসেবে প্রচারেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন, গত ১৫ বছরে তৃণমূল সরকার ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি অবৈধভাবে দেশের বাইরে পাচার করেছে। হাওড়ার অনুষ্ঠান শেষে বাঁকুড়ার রায়পুরে আরেকটি জনসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর অভিযোগ, বামফ্রন্ট ও তৃণমূল—উভয় সরকারের আমলেই আদিবাসী-অধ্যুষিত এই অঞ্চল অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে।


গত অর্থবছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি ব্যয়ের সমালোচনা করে মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, চলতি অর্থবছরের বাকি আট মাসে জঙ্গলমহলের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নে এই পর্ষদের মাধ্যমে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে। এ ছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় গঠিত উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে বলে জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যেই সব উন্নয়ন বোর্ড গঠনের কাজ শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শুভেন্দু অধিকারী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা