ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুন্সিগঞ্জে যুবদলের সমাবেশের পাশে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি ‘বড় ছাড়ে’ থার্ড টার্মিনাল পাচ্ছে জাপান সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই, ‘নতুন মন্ত্রী’ এবং ‘পাঠশালার ছাত্রছাত্রী’ এবার সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হামলা জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী: গালিবাফ প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

এবার সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হামলা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে সৌদি আরবের একটি সামরিক কমান্ড সেন্টার ও পরিচালনা কক্ষে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
এবার সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হামলা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে সৌদি আরবের একটি সামরিক কমান্ড সেন্টার ও পরিচালনা কক্ষে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার ১১ নভেম্বর চালানো এই হামলার কথা জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় জানান, এডেন শহরের আল-বুরাইকা এলাকায় অবস্থিত সৌদি সামরিক স্থাপনাটিকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাঁর দাবি, ওই সামরিক কমান্ড কেন্দ্রটি ইয়েমেনের লাহিজ, আল-দালে, তাইজসহ বিভিন্ন প্রদেশের সক্রিয় যুদ্ধক্ষেত্রে সৌদি সামরিক শক্তি বৃদ্ধি এবং সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল। এদিকে হুথিদের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকার।


দেশটির তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামলার সমালোচনা করে বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা সশস্ত্র গোষ্ঠীটির রয়েছে, এই হামলা তারই প্রতিফলন। ইয়েমেনে দীর্ঘদিন ধরে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের বিরোধ পরিস্থিতিকে জটিল করে রেখেছে।


এমন পরিস্থিতিতে এডেনে সৌদি সামরিক কমান্ড সেন্টারে হামলার এই দাবি ইয়েমেনের চলমান সংঘাতকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তবে হুথিদের দেওয়া হামলার দাবি এবং এর প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম