ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কিন্তু
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৩ সময়
আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কিন্তু নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর এবার মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যই পড়তে পারে কংগ্রেসের নতুন নজরদারির আওতায়। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর তার ব্যবসায়িক কার্যক্রম এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়গুলো খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।


মাস্কের মালিকানাধীন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রচারে প্রায় ৫০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ২২৯ কোটি ৮৯ লাখ টাকা ব্যয় করেন তিনি। এর আগে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতেও ২৫ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছিলেন মাস্ক। টেক্সাসে রিপাবলিকানদের অবস্থান ধরে রাখার ক্ষেত্রেও বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেন তিনি।


৩ নভেম্বর ভোট গ্রহণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুসারীদের রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মাস্ক। তবে ফলাফলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই চলে যায় ডেমোক্র্যাটদের হাতে। একই নির্বাচনে টেক্সাসের গভর্নর পদেও বড় ধাক্কা খায় রিপাবলিকানরা। তিন দশকের বেশি সময় পর ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে পরাজিত হন রিপাবলিকান গ্রেগ অ্যাবট।


এরপরই মাস্কের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সম্ভাব্য কংগ্রেসীয় তদন্ত নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রতিক্রিয়া জানিয়ে ক্ষুব্ধ বার্তা দেন মাস্ক। তিনি লেখেন, ‘তলোয়ার দিয়ে যে বাঁচে, তলোয়ারেই তার মৃত্যু হয়।’ বিরোধীদের উদ্দেশে তিনি আরও বলেন, আড়াল থেকে কারা কলকাঠি নাড়ছেন, তা তিনি খুঁজে বের করবেন। শুধু তাদের অনুসারীদের নয়, নেপথ্যে থাকা মূল ব্যক্তিদেরও মোকাবিলা করার হুঁশিয়ারি দেন তিনি।


নির্বাচনের পর প্রাক্‌-বাজার লেনদেনে স্পেসএক্সের শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে যায়।


বিশ্লেষকদের আশঙ্কা, ডেটা কেন্দ্র নির্মাণের অনুমোদন প্রক্রিয়া ধীর হয়ে গেলে মাস্কের ব্যবসায়িক পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে স্পেসএক্সের সম্ভাব্য প্রাথমিক গণপ্রস্তাবের আগে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা বিশাল বাজারে প্রবেশের পরিকল্পনায় বাধা তৈরি হতে পারে।


এর আগেও বিভিন্ন ইস্যুতে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছেন মাস্ক। ইউক্রেনের সামরিক স্যাটেলাইট যোগাযোগসেবা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ, সরকারি দক্ষতা বিভাগে দায়িত্ব পালনকালে ব্যাপক কর্মী ছাঁটাই এবং তার প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি পাওয়ার বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।


এদিকে ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ের পর প্রতিনিধি পরিষদের নজরদারি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ট্রাম্প, তার পরিবার ও প্রশাসনকে সতর্ক করেছেন। সরকারি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্বে থাকা এই কমিটির সাক্ষীদের তলব, সরকারি নথি চাওয়া এবং সমন জারির মাধ্যমে তথ্য ও সহযোগিতা নেওয়ার ক্ষমতা রয়েছে। ফলে নতুন কংগ্রেসে মাস্কের ব্যবসায়িক কার্যক্রমও কঠোর নজরদারির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী