ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বছরে মাত্র দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, সাশ্রয়ী জেনেরিক ওষুধে এফডিএর অনুমোদন আগামী ৪৮ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতিতে চাপে ট্রাম্প ২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছর বয়সী বৃদ্ধের গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা, মোটরসাইকেলে আগুন পেঙ্গুইনের ভালোবাসা মিরপুর ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গা খুঁজছে ডিএনসিসি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা ও প্রস্তুতি বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ মহড়া ‘গার্ডিয়ান
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৩ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৩ সময়
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা ও প্রস্তুতি বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, যৌথ এ মহড়ায় খরস্রোতা পানিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনার দক্ষতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। 

মহড়ায় অংশ নেওয়া সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির অনুকরণে বিভিন্ন প্রশিক্ষণ ও অনুশীলনে অংশ নেবেন। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যৌথ পরিকল্পনা তৈরি এবং কার্যকরভাবে তা বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর প্রস্তুতি ও উদ্ধার সক্ষমতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘গার্ডিয়ান শার্ক’ মহড়া আঞ্চলিক নিরাপত্তা ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিশ্রুতিকে তুলে ধরে। এ ধরনের যৌথ প্রশিক্ষণ দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। পাশাপাশি একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল প্রতিষ্ঠায় উভয় দেশের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি