ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি আলোচনা চলছে: রণধীর জয়সোয়াল সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে: মুফতি রেজাউল করীম আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি, রানা-রিশাদদের দাম ৯৮ লাখ টাকা ‘ভাইরাল’ মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের হোটেল ফের উচ্ছেদ থানার ভেতরে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার ল্যাপটপ চুরি করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন সমঝোতা ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে ‘নোট অব ডিসেন্টে’ ছাড়ের সুযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী

‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে থাকবে না এনসিপি: আখতার হোসেন

সরকার একতরফাভাবে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নিলে জাতীয় নাগরিক পার্টি এতে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দলটির
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে থাকবে না এনসিপি: আখতার হোসেন

সরকার একতরফাভাবে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নিলে জাতীয় নাগরিক পার্টি এতে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তাঁর বক্তব্য, সংবিধান কোনো চাপিয়ে দেওয়া প্রক্রিয়ায় নয়, বরং জনগণের প্রত্যক্ষ অভিপ্রায় ও জনরায়ের ভিত্তিতেই সংস্কার করতে হবে।  মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অবস্থান তুলে ধরেন। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে দলটির ধর্ম ও সম্প্রীতি সেল এ আলোচনা সভার আয়োজন করে। 


সভায় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, সমাজে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর সক্ষমতা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনআস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঢেলে সাজানোর দাবি জানান তিনি। 


সংবিধান সংস্কারের প্রসঙ্গে আখতার হোসেনের বক্তব্য, জনগণের মতামত ও জনরায়কেই এ ক্ষেত্রে প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। তাঁর মতে, একতরফা কোনো উদ্যোগের মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনা হলে জাতীয় নাগরিক পার্টি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের