ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর সন্তান অপরাধ করলে বাবা-মাকে জরিমানা ও কারাদণ্ডের পরিকল্পনা! যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলে সাংবিধানিক সংকট আরও গভীর হবে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে: রেলপথ প্রতিমন্ত্রী যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিধি ভেঙে পাঁচ শিক্ষকের ৬৩ লাখ টাকার বিল অনুমোদন চট্টগ্রামে নিয়ন্ত্রণে আসছে না হাম, বাড়ছে ডেঙ্গু রোগী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের

ইরান এবার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সামনে শর্ত দিয়েছে। আর সেই শর্ত সরাসরি ওয়াশিংটনে না পাঠিয়ে কাতার ও পাকিস্তানের
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৮ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৮ সময়
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের

ইরান এবার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সামনে শর্ত দিয়েছে। আর সেই শর্ত সরাসরি ওয়াশিংটনে না পাঠিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। এখন তেহরানের নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের দিকে। 


শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তিনি বলেন, যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফেরার ক্ষেত্রে ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দ করা অর্থ ছাড় দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নেওয়া। কাতারের মধ্যস্থতায় এসব শর্ত ওয়াশিংটনে পৌঁছেছে বলে জানান তিনি।  মোহসেন রেজাই বলেন, এখন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উত্তরের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে ট্রাম্পের হুমকি কোনো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।


ইরানের এই কর্মকর্তা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তেহরান প্রস্তুত রয়েছে। তার ভাষ্য, আগের তুলনায় তারা এখন আরও প্রস্তুত এবং মার্কিন সামরিক সক্ষমতার কিছু দুর্বলতা সম্পর্কেও তারা ধারণা পেয়েছে।  তবে কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ হয়নি। কাতার ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ যোগাযোগ ও আলোচনার পরিবেশ তৈরিতে মধ্যস্থতা করছে। এর মধ্যেই ইরানের পক্ষ থেকে শর্ত দেওয়ায় যুদ্ধ বন্ধের সম্ভাব্য কূটনৈতিক পথ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।  এখন মূল প্রশ্ন—ওয়াশিংটন তেহরানের এসব শর্ত মেনে আলোচনায় এগোবে, নাকি সংঘাত আরও বাড়ানোর পথে যাবে? আপাতত সেই উত্তরই অপেক্ষা করছে ইরান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়