ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার শাহবাগের তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

দেশের খাল-বিল পুনরুদ্ধার থেকে শুরু করে বৃক্ষরোপণ—স্বনির্ভর বাংলাদেশ গড়তে বড় পরিসরে নতুন কর্মসূচির কথা জানাল সরকার। আগামী পাঁচ
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময়
দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

দেশের খাল-বিল পুনরুদ্ধার থেকে শুরু করে বৃক্ষরোপণ—স্বনির্ভর বাংলাদেশ গড়তে বড় পরিসরে নতুন কর্মসূচির কথা জানাল সরকার। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পাশাপাশি ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের সঙ্গে খাল-নদীর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রমকে দলমত নির্বিশেষে অগ্রাধিকার দেওয়া গেলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করার লক্ষ্যেও সরকার নতুন কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একই সময়ের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগও নেওয়া হয়েছে।


মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, খাল পুনঃখনন ও মাছের পোনা অবমুক্তকরণ একই বৃহত্তর কর্মসূচির অংশ। তার মতে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব উদ্যোগ পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন। বর্তমান সরকার সেই ধারার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।


রহমতখালী খাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি লক্ষ্মীপুরের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করে পানির প্রবাহ স্বাভাবিক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সেখানে মাছের পোনা অবমুক্ত করা হলো। অনুষ্ঠান শেষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি ও বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক