ঢাকা | |

টেস্ট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বড় স্বপ্নের কথা জানালেন স্মিথ

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি শুরু হওয়ার আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন স্টিভেন স্মিথ। আগামী ছয়
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
টেস্ট থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বড় স্বপ্নের কথা জানালেন স্মিথ

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি শুরু হওয়ার আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন স্টিভেন স্মিথ। আগামী ছয় মাসে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ভাবনার কথা জানিয়েছেন এই তারকা ব্যাটার। ফলে আগামী বছরের বহুল প্রতীক্ষিত অ্যাশেজে স্মিথকে দেখা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।


নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে স্মিথ জানিয়েছেন, তিনি এখন সিরিজ ধরে ধরে এগোচ্ছেন। আগামী অ্যাশেজে খেলবেন কি না, সেটিও তিনি এখনই নিশ্চিত করে বলতে পারছেন না। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজ জয়ের স্বাদ পেতে চান তিনি। তবে শেষ পর্যন্ত সেখানে তিনি থাকবেন কি না, সেটি সময়ই বলে দেবে বলে জানিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। টেস্ট ক্রিকেটে এরই মধ্যে নিজের নাম ইতিহাসের পাতায় লিখেছেন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে ১২৫ টেস্টে প্রায় ৫৪ গড়ে তাঁর সংগ্রহ ১০ হাজারের বেশি রান। রয়েছে ৩৭টি শতক। দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে এমন অসাধারণ অর্জনের পরও নতুন লক্ষ্য ঠিক করে ফেলেছেন তিনি।


স্মিথের সেই নতুন লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকের ক্রিকেটে অংশ নিতে চান তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটেও আরও কয়েক বছর খেলার ইচ্ছা রয়েছে তাঁর। স্মিথের ভাষ্য, এই মুহূর্তে অলিম্পিকে খেলতে পারাই তাঁর অন্যতম লক্ষ্য। তাঁর মনে হচ্ছে, আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে। তবে ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেওয়ার পর কী করবেন, সেটি এখনো ঠিক করেননি তিনি।


ফলে সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি হলেও স্মিথের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৫০তম বর্ষপূর্তি টেস্ট পর্যন্ত তাঁকে দেখা গেলেও, এরপর তিনি সাদা পোশাকের ক্রিকেটে থাকবেন কি না—সেটিই এখন বড় প্রশ্ন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ