ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন

নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চল পর্যবেক্ষণে ড্রোন ও আকাশপথে নজরদারি শুরু করেছে
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৩ সময়
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন

নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চল পর্যবেক্ষণে ড্রোন ও আকাশপথে নজরদারি শুরু করেছে চীনের বিমানবাহিনী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসিও এ তথ্য জানিয়েছে। প্রকাশিত ভিডিওতে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ পানি ও কাদার স্রোত বয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। প্রবল স্রোতে সড়ক, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


পরিস্থিতি মোকাবিলায় চীনের পিপলস লিবারেশন আর্মি জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জরুরি প্রয়োজনে আকাশপথে মানুষ ও উদ্ধার সরঞ্জাম পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য পরিবহন বিমান, হেলিকপ্টার এবং অতিরিক্ত ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে নেপাল ও চীন সীমান্তের দুই পাশেই নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান জোরদার করা হয়েছে।


এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক। তারা ২৮টি দেশের নাগরিক বলে জানা গেছে। বাকি ১১৩ জন নেপালের স্থানীয় বাসিন্দা। নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিখোঁজদের বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই দুর্যোগের পর সীমান্তবর্তী দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালাতে আকাশপথের নজরদারি ও পরিবহন সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার